ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে প্রতিবেশীর গোয়াল ঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার পর সকালে ওই প্রতিবেশীর বাড়ির গোয়াল ঘর থেকে শরীফুল বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

২২ এপ্রিল সকালে বকশীগঞ্জ থানা পুলিশ বগারচর ইউনিয়নের বালুর চর গ্রামের বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করে। গৃহবধূ শরীফুল বেগম একই গ্রামের তোমজল হকের স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ এপ্রিল বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তোমজল হকের স্ত্রী শরীফুলের সঙ্গে প্রতিবেশী খলিল মিয়ার পরিবারের ঝগড়া হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ঝগড়া বন্ধ হলে রাতে নিখোঁজ হয় শরীফুল বেগম।

২২ এপ্রিল ভোরে প্রতিবেশী খলিল মিয়ার বাড়ির বাইরের খোলা গোয়াল ঘরে গলায় রশি দেওয়া শরীফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এ খবর জানাজানি হলে থানা পুলিশ গিয়ে সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড

বকশীগঞ্জে প্রতিবেশীর গোয়াল ঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ০৯:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪