ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক শফিক জামানের স্মরণে জামালপুর জেলা প্রেসক্লাবে সভা

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শফিক জামান লেবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০ এপ্রিল সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন।

এছাড়াও সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি আলী জহির, কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী, সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, দৈনিক আজকের জামালপুরের প্রকাশক ও সম্পাদক এম. এ জলিল, সুইড জামালপুরের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, সাংস্কৃতিক সংগঠক জুনায়েদ খালিদ, পৌর কাউন্সিলর বিজু আহমেদ, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল, জামালপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, কোষাধ্যক্ষ এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এখন টিভির জুয়েল রানা, আজকের জামালপুরের বার্তা সম্পাদক হাফিজুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শফিক জামান লেবু একাধারে সাংবাদিক, কবি, লেখক ও সংগঠক ছিলেন। মৃত্যুর পরেও তিনি তাঁর কর্মময় জীবনের জন্য সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বক্তারা শফিক জামান লেবুর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী।

পরে শফিক জামানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন মাওলানা আমীর উদ্দিন।

উল্লেখ্য, গুণী এই ব্যক্তি ২০১৯ সালের ১২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

সাংবাদিক শফিক জামানের স্মরণে জামালপুর জেলা প্রেসক্লাবে সভা

আপডেট সময় ০৯:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪