ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে জুয়েল মিয়া (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২১ এপ্রিল বেলা ১১টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ আলীরপাড়া গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। জুয়েল মিয়া দক্ষিণ আলীরপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

জানা গেছে, জুয়েল মিয়া ২০ এপ্রিল রাতে নিজ ঘরে খাবার খেয়ে শুয়ে পড়েন। সকাল হলেও ঘুম থেকে জুয়েল মিয়া না জাগলে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ঘরের ধর্নার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া জুয়েলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরে বিষয়টি পুলিশকে খবর দেওয়া হলে বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জুয়েলের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের দাবি জুয়েল মিয়ার সঙ্গে তার স্ত্রীর বনিবনা না হওয়ায় মানসিক সমস্যায় ভুগছিলেন। একারণে নিজ ঘরে আত্মহত্যা করতে পারে সে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত নয়, তাই ময়না তদন্তের জন্য মরদেহটি জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন

বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪