ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তীব্র তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ৭ দিন বন্ধ : স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ মাউশি’র

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

২০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এই ঘোষণা দিয়েছে সরকার। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

এদিকে, আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসরমো:শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হলো। ২৬ এপ্রিল শুক্রবার ও ২৭ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী ২৮ এপ্রিল রোববার যথারীতি খুলবে। তবে, আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে।

এক পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনায় এনে সরকারি প্রাথমিক বিদ্যালয় আরো ৭ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফলে আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।

আজ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এ ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, পবিত্র রমজান, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের চলমান ছুটি বাড়িয়ে আরো সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

তীব্র তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ৭ দিন বন্ধ : স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ মাউশি’র

আপডেট সময় ১২:১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪