ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হতে হবে : ধর্মমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে।

১৩ এপ্রিল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদ্যালয়ের ৭৫ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার কমেছে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর প্রভূত উন্নয়ন ঘটেছে। দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণ করা হয়েছে। বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ দেশ গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে সবাইকে এগিয়ে আসতে হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত তিন মেয়াদে শিক্ষাখাতে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। এসময়ে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। ২ হাজার ৭৩৬টি বেসরকারি স্কুল এমপিওভুক্ত করা হয়েছে। ৩৫৫টি বেসকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭৪টি বেসরকারি কলেজ সরকারিকরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ৫ হাজার ৯৭টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, গত ১৫ বছরে দেশে নান্দনিক ও পরিবেশবান্ধব শিক্ষা ভবন ও আধুনিক শ্রেণিকক্ষসহ অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ করা হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের কল্যাণে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করাটা অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপ প্রভৃতি সামাজিক প্লাটফরমগুলো ব্যবহার করে আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারছি। তিনি বন্ধুত্বের অনুভূতিকে কাজে লাগিয়ে বন্ধুসহ এলাকা, সমাজ ও দেশের জন্য ভালো কিছু কাজ করার আহ্বান জানান।

এ অনুষ্ঠানের আহ্বায়ক ও ডিপিডিসি’র তত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আবদুস সামাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর প্রমুখ।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হতে হবে : ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪