ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

মুস্তাফিজের ফেরার ম্যাচে জয়ের ধারায় ফিরলো চেন্নাই

বাংলারচিঠিডটকম ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার কাজ সম্পন্ন করতে ঢাকায় আসায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে চতুর্থ ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ঐ ম্যাচে হায়দারাবাদের কাছে ৬ উইকেটে হেরেছিলো চেন্নাই। তবে গতরাতে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফিজের ফেরার ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে চেন্নাই। ম্যাচে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ।

চেন্নাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৭২ রানের পাহাড় গড়া কোলকাতা। কিন্তু গতকালের ম্যাচে চেন্নাইয়ের বোলারদের সামনে অসহায় ছিলো কোলকাতার ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের মামুলি পুঁজি পায় কোলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন আগের ম্যাচে ৩৯ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলা ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।

চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা ১৮ রানে ৩ উইকেট নেন। দ্বিতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। এতে চলতি আসরে ৪ ম্যাচে সর্বোচ্চ ৯ উইকেট শিকারী এখন ফিজ।

১৩৮ রানের টার্গেটে অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত ৬৭ রানে ১৪ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় চেন্নাই। ৫ ম্যাচে চেন্নাইয়ের তৃতীয় জয়। ৪ ম্যাচে প্রথম হারের স্বাদ নিলো কোলকাতা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

মুস্তাফিজের ফেরার ম্যাচে জয়ের ধারায় ফিরলো চেন্নাই

আপডেট সময় ০৩:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪