ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

নানা চমকে ঈদ ‘ইত্যাদি’

বাংলারচিঠিডটকম ডেস্ক :

প্রতিবছরের মতো এবারও ঈদ আনন্দ বাড়িয়ে দেবে হানিফ সংকেতের ইত্যাদি। এবার ঈদের ইত্যাদি ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবার এ গানটি পরিবেশন করবেন প্রখ্যাত নজরুল সংগীত শিল্পীদের সঙ্গে এই প্রজন্মের প্রায় ৩৫ জন নজরুল সংগীত শিল্পী।

এছাড়াও নৃত্যে-ছন্দে-আনন্দে দুই শতাধিক শিক্ষার্থী একই রকম পোশাক ও রঙ-বেরঙের উপকরণ নিয়ে এই গানের চিত্রায়ণে অংশ নিয়েছেন। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। এছাড়া এবারের ঈদের ইত্যাদিতে গাইবেন এই প্রজন্মের কজন জনপ্রিয় শিল্পী। ‘জীবনের সব সুখ’ শিরোনামে বাপ্পা মজুমদারের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে আর-একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বাপ্পা মজুমদার ও ইমরান মাহমুদুলের গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, তাহসান ও ফারিণের গানটির কথা লিখেছেন কবির বকুল। দু’টি গানেরই সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

এবারের ঈদের বিশেষ ইত্যাদিতে ফোক ও আধুনিক এই দুই ধারার সমন্বয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান। এবারের ইত্যাদির ঈদ পর্বে দু’টি ভিন্ন বিষয় নিয়ে দু’টি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা দেখা যাবে। ‘ভাড়াটিয়া ও বাড়িওয়ালা’ শিরোনামে একটি মজাদার নাটিকায় অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বির এবং অভিনেতা নাসির উদ্দিন খান।

এছাড়া নিয়মিত আয়োজনের পাশাপাশি নানা চমক থাকছে এবারের পর্বে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

আপলোডকারীর তথ্য

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত

নানা চমকে ঈদ ‘ইত্যাদি’

আপডেট সময় ১১:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪