ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জে ডলার ব্যবসায়ী গ্রেপ্তার

ডলার বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চার। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে ডলার বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে উজ্জল, আবু তালেব, ইমরান ও জকিরুলস নামের চারজন প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ৭ এপ্রিল রাতে উপজেলার কুতুবের চর এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জের একটি আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করেছে।

ডিবি সূত্র জানায়, ২৫ মার্চ মিয়া নামের এক ব্যক্তির কাছে ডলার বিক্রির কথা বলে প্রতারক চক্রের লোকজন প্রতারণা করে তাদের এলাকায় নিয়ে গিয়ে জিম্মি করে চার লাখ টাকা হাতিয়ে নেন। পরে বাধন মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে দেওয়ানগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে ডলার প্রতারক চক্রের চারজনকে কুতুবের চর থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন ডিবির উপপরিদর্শক (এসআই) আবু রায়হান ও এসআই মিজানুর রহমান। এ সময় প্রতারকচক্রের কাছ থেকে নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ডলার প্রতারকরা হলেন উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর গ্রামের মো. সাহাজুলের ছেলে উজ্জল, মো. শাজাহানের ছেলে আবু তালেব, একই থানার সরদারপাড়া গ্রামের আলফাজ বেপারীর ছেলে ইমরান ও বকশীগঞ্জ থানার কুতুবেরচর গ্রামের মৃত ধুলু মিয়ার ছেলে জকিরুল।

জেলা গোয়েন্দা শাখা-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ প্রতিবেদককে জানান, দীর্ঘ দিন থেকে ডলার বিক্রির নামে তারা প্রতারণা করে আসছিলেন।সাধারণ মানুষদের লোভ দেখিয়ে তারা অনেক টাকা হাতিয়ে নিতেন। সুনির্দিডলষ্ট অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত করে চারজনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জে ডলার ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪