ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে বেসরকারি হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার ও প্যাথলজি সিলগালা

জেলা স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকারী দল। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে চিকিৎসা অবহেলা ও লাইসেন্স নবায়ন না থাকায় একটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার ও প্যাথলজি সিলগালা করা হয়েছে। ৮ এপ্রিল দুপুরে শহরের শহীদ হারুণ সড়কের মানব সেবা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা অবহেলার কারণে পরবর্তীতে এক রোগীর মৃত্যুর অভিযোগে অভিযান পরিচালনা করে জেলা স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, গত ২৬ মার্চ মেলান্দহ উপজেলার বাদুলিপাড়া গ্রামের শহিদুল ইসলাম (৬০) নামে এক রোগী পিত্ত্ব পাথর সমস্যা নিয়ে মানব সেবা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। ভর্তি থাকা অবস্থায় ওই রোগীকে কোন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মাধ্যমে চিকিৎসা দেন। এতে রোগীর অবস্থা গুরুত্বর হওয়ায় গত ২৮ মার্চ শহিদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে রেফার্ড করা হয় এবং গতকাল তার মৃত্যু হয়।

অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।ছবি: আসমাউল আসিফ

সিভিল সার্জন ডা. ফজলুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানব সেবা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা অবহেলায় এক রোগী মৃত্যুর অভিযোগের বিষয়টি আমাদের নজরে আসে। অভিযানে এসে আমরা অভিযোগের বিষয়ে সত্যতা পাই, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী ওই রোগীর চিকিৎসার বিষয়ে তেমন কোন কাগজপত্র দেখাতে পারেনি। তারা কোন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা না দিয়ে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মাধ্যমে চিকিৎসা দিয়েছেন। এছাড়াও তিন বছর ধরে হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত কোন চিকিৎসক না থাকা ও চিকিৎসা অবহেলার অভিযোগে মানব সেবা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অপারেশন থিয়েটার ও প্যাথলজি সিলগালা করা হয়েছে। পরবর্তীতে যথাযথভাবে অনুমতি নিয়ে তারা অপারেশন থিয়েটার ও প্যাথলজি পরিচালনা করতে পারবে।

অভিযানে সিভিল সার্জন ডা. ফজলুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার, জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জামালপুরে বেসরকারি হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার ও প্যাথলজি সিলগালা

আপডেট সময় ১১:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪