ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে দুই হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন যুবলীগনেতা ফারহান

ঈদ উপহার পাওয়া ব্যক্তিদের সাথে জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে জামালপুর পৌরবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।

৮ এপ্রিল বিকেলে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে ফারহান আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় দুই হাজার পরিবারকে ঈদ উপহার হিসেবে নারীদের শাড়ি ও পুরুষদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।

উপহার বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগির জন্য আজ দুই হাজার পরিবারকে ঈদ উপহার দিয়েছি। আমরা এর আগেও বিভিন্ন দুর্যোগে যুবলীগের শীর্ষ নেতৃত্বের নির্দেশে অসহায় মানুষের পাশে সব সময়ই ছিলাম, এখনও আছি এবং আগামীতেও থাকবো। ঈদুল ফিতরের যে আনন্দ এই আনন্দ সকলের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস প্রচারের মাধ্যমে সমাজে যারা বিত্তবান আছে তারা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবে। এতে সকলের জন্য হবে সুন্দর ও মঙ্গলময় একটি সমাজ।

জেলা যুবলীগের ত্রাণ সম্পাদক মো. খোশবু আলম পরানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ হোসেন সুমন, মামুন হোসেন পিপলু প্রমুখ।

পরে ঈদ উপহার নিতে আসা সকল ব্যক্তির হাতে ঈদ উপহার তুলে দেন জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে দুই হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন যুবলীগনেতা ফারহান

আপডেট সময় ১১:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪