ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভাবনা : যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক :

সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে ভয়াবহ বিমান হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনায় যুক্তরাষ্ট্র শঙ্কিত। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি সিএনএন’কে এ কথা বলেছেন। খবর তাস’র।

ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে টিভি উপস্থাপকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, এ ব্যাপারে আমরা খুব উদ্বিগ্ন। আসলে, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তার মধ্যে একটি ছিল ইসরায়েল রাষ্ট্রের প্রতি ইরানের এটি একেবারে প্রকাশ্য হুমকি।’

কিরবি আরো বলেন, ‘আমি মনে করি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা ইসরায়েলকে যে নিরাপত্তা সহায়তা করি তা শুধুমাত্র গাজার জন্য নয়। এ ধরনের একাধিক হুমকির বিরুদ্ধে আত্মরক্ষায় যুক্তরাষ্ট্র আপনার পাশে থাকবে।’

এরআগে, ইসরায়েলের আই২৪ নিউজ’কে জানায়, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ভয়াবহ হামলার পর ইহুদি রাষ্ট্র সম্ভাব্য ইরানি হামলার জন্য প্রস্তুত ছিল।

১ এপ্রিল সিরিয়ার বার্তা সংস্থা সানা পরিবেশিত খবরে বলা হয়, ইসরায়েলের বিমান বাহিনী দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে। ইরানি মিডিয়া আউটলেটগুলো বলেছে, ইরানের কনস্যুলেট ভবনে এই হামলার লক্ষ্য ছিল। সেখানে হামলায় ১৩ জন নিহত হয়।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে’ হামলায় জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং জেনারেল মোহাম্মদ হাদি হাজি-রাহিমিসহ সাতজন সামরিক উপদেষ্টা নিহত হন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তেহরান ইসরায়েলকে তাদের হামলার দাঁতভাঙ্গা জবাব দেবে এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েল আইআরজিসির একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, কোন কূটনৈতিক মিশনে নয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভাবনা : যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৭:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪