ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে মা খুন, ঘাতক ছেলে আটক

ঘাতক জাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে রাবেয়া বেগম (৫৫) নামে এক মা খুন হয়েছে। নিহত রাবেয়া বেগম বকশীগঞ্জ পৌর এলাকার মালির চর পশ্চিম পাড়া গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী।

৩১ মার্চ দুপুর ২টার দিকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাবেয়া বেগমের মৃত্যু হয়। এঘটনায় ঘাতক ছেলে জাহিদ হাসানকে (২৬) আটক করেছে থানা পুলিশ। একই সঙ্গে খুনের সময় ব্যবহৃত দাটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩১ মার্চ দুপুর ১২টার দিকে জাহিদ হাসান পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী নিশি আক্তারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়ার এক পর্যায়ে জাহিদ ও নিশি আক্তারের মধ্যে ঝগড়া থামাতে যায় মা রাবেয়া বেগম এবং তার ছেলেকে ধমক দিতে গেলে জাহিদ হাসান তার মা এর ওপর ক্ষীপ্ত হয়ে ঘর থেকে ধারালো একটি দা এনে রাবেয়ার মাথায় কোপ দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। এসময় বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে দুপুর ২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে রাবেয়া বেগমের মৃত্যু হয়।

এঘটনা জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাড়ির পাশে ভুট্টা খেতে পালিয়ে থাকা জাহিদ হাসানকে আটক করেন। এসময় জাহিদের দেওয়া তথ্যমতে ঘরের বিছানার নিচ থেকে খুনের সময় ব্যবহৃত দাটি উদ্ধার করে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, মাকে খুনের দায়ের এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার ছেলে জাহিদ হাসানকে আটক করা হয়েছে এবং মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে মা খুন, ঘাতক ছেলে আটক

আপডেট সময় ০৮:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪