ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

নারী ইউপি সদস্যদের শাড়ি উপহার দিলেন ফারহানা সোমা

শাড়ি দেওয়ার পর নারী ইউপি সদস্যদের সাথে জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ শাড়ি বিতরণের আয়োজন করা হয়। জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমার ব্যক্তিগত তহবিল থেকে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যদের মাঝে এ শাড়ি বিতরণ করা হয়।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা যুবমহিলা লীগের দপ্তর সম্পাদক শারমিন আক্তার, সহসম্পাদক রোমানা হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আফরিন প্রমুখ।

প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা বলেন, জেলা পরিষদের নির্বাচনকালীন সময়ে আমাকে মা-বোনেরা অনেক সহযোগিতা করেছেন। কিন্তু তাদের জন্য আমি কিছুই করতে পারিনি। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তাদের জন্য কিছু করতে পেরে আমি অনেক আনন্দিত। আগামীদিনে আমার চেষ্টা থাকবে আরও কিছু সহযোগিতা করে তাদের পাশে থাকতে।

বিতরণ অনুষ্ঠানে ১৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যদের হাতে শাড়ি তুলে দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নারী ইউপি সদস্যদের শাড়ি উপহার দিলেন ফারহানা সোমা

আপডেট সময় ০৭:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪