ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

দুস্থদের ইফতার, খাদ্য সামগ্রী দিল বিজিবি

খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। ২৬ মার্চ বিকেলে শহরের জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির প্রশিক্ষণ মাঠে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার জন্য দিন-রাত নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে থাকে। সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি বিভিন্ন দুর্যোগে বা দুঃসময়ে আর্ত মানবতার সেবায় অসহায়, দুস্থ, দরিদ্রদের জন্য কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ৩৫ বিজিবি অসহায়, দরিদ্রদের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে।

অসহায়, দুস্থ ও দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ করে বিজিবি। ছবি: বাংলারচিঠিডটকম

কর্মসূচিতে ৩৫ বিজিবির উপ অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন শতাধিক অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল ও ১ লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

দুস্থদের ইফতার, খাদ্য সামগ্রী দিল বিজিবি

আপডেট সময় ০৪:২০:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪