ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

ইমামরাই পারেন মাদকাসক্তের বদলে যুবসমাজকে শুদ্ধ পথে নিয়ে আসতে : এমপি আবুল কালাম আজাদ

বক্তব্য রাখেন এমপি আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

২০২৩-২০২৪ অর্থ বছরের ইমাম প্রশিক্ষণ একাডেমির অর্থায়নে জামালপুর জেলার প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে ২৫ মার্চ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মডেল মসজিদ সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, ইমাম সাহেবেরা হাদিছ, কোরানের আলোকে নিয়মিত মসজিদে বয়ান করলে সমাজে মাদকাসক্তের বদলে যুবসমাজ ভালো কাজের প্রতি আসক্ত হবে। শুদ্ধ পথে হাটা শুরু করবে। মানসম্মত শিক্ষা অর্জিত হবে। দুর্নীতি প্রতিরোধ হবে। স্মার্ট ও সমৃদ্ধ জামালপুর গড়ে তুলতে ভূমিকা সৃষ্টি হবে। সকল ইমাম, মুয়াজ্জিনরা যাতে অর্থকষ্টে না ভোগে এ ব্যপারে তিনি সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন।

ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক জাফর ইকবাল জাফু, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ইমাম সমিতির সভাপতি মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক মো. মাজহারুল ইসলাম ।

সভায় ইমামদের পক্ষ থেকে বেতন ভাতা, কল্যাণ ঋণসহ বিভিন্ন দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য তাদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আপলোডকারীর তথ্য

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

ইমামরাই পারেন মাদকাসক্তের বদলে যুবসমাজকে শুদ্ধ পথে নিয়ে আসতে : এমপি আবুল কালাম আজাদ

আপডেট সময় ১০:৪৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪