ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে জাকাত ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভা

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম:

‘ধনীদের সম্পদে রয়েছে অসহায় ও গরিবদের অধিকার’ পবিত্র কোরান, হাদিসের মহান বাণী চেতনায় ধারণ করে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন যাকাত ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন।

২২ মার্চ বিকাল ৪টায় শাহ্ নাবিল মার্কেটের ব্যবসায়ী সমিতি’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি এফ. এ. এইচ মো. ইউসুফ।

বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ্ নেওয়াজ ইসলামের সঞ্চলনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির ডাইরেক্টর এন্ড হেড অব শরীয়াহ মুফতি আবু বকর সিদ্দিক, এক্সিকিউটিভ ডাইরেক্টর এসএম আল আমীন ফয়েজী, ডাইরেক্টর মুহাম্মদ শহিদুল ইসলাম এফসিএমএ, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

দরিদ্রদের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সভা শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক, ১০ জন দরিদ্রদের মাঝে যাকাতের অর্থ বিতরণ এবং পথচারীদের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়।

বক্তারা যাকাতের অর্থ ব্যবহারে প্রচলিত প্রথা ভেঙ্গে উৎপাদনমুখী খাতে ব্যয় বা দরিদ্রদের স্বাবলম্বী হওয়ার মতো কাজে বিনিয়োগ করার জন্য পরিকল্পনার কথা বলেন। পাশাপাশি দরিদ্র বিমোচনে লাগসই প্রকল্প গ্রহণ করে যাকাত ফাউন্ডেশন কার্যকর উদ্যোগ গ্রহণ করুক এ আশাবাদ ব্যক্ত করেন তারা। যাকাত ফাউন্ডেশনকে গতিশীলকরণে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন জামালপুর পৌরসভার মেয়র।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে জাকাত ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভা

আপডেট সময় ০৮:৫০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪