ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

বাংলাদেশের সেরা বোলার এখন শরিফুল

শরিফুল ইসলাম

শরিফুল ইসলাম

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ১১ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছেন শরিফুল। ৫৫৫ রেটিং নিয়ে বাংলাদেশের কোন বোলারের এখন এটাই সেরা অবস্থান।

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৫ উইকেট শিকারের সুবাদে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শরিফুলের।

বাংলাদেশের পক্ষে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অনুপস্থিত থাকায় অবনতি হয়েছে তার। ৭ ধাপ পিছিয়ে ৩১তমস্থানে নেমে গেছেন তিনি।

শরিফুল-সাকিবের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সেরা অবস্থানে আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিরিজে ৪ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন এই অলরাউন্ডার।

৮ উইকেট নিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এতে ২৭ ধাপ এগিয়ে ৪২তমস্থানে উঠেছেন তাসকিন।

তাসকিনের কাছাকাছি আছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। পাঁচ ধাপ এগিয়ে ৪৪তমস্থানে উঠেছেন তিনি। ফিজের পর বাংলাদেশের আর কোন বোলারই র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১শর মধ্যে নেই।

৭১৬ রেটিং নিয়ে বোলিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ।

ব্যাটিং তালিকায় বাংলাদেশের পক্ষে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ১৩৫ রান করে ছয় ধাপ এগিয়ে ২৬তমস্থানে উঠেছেন মুশফিক। বাংলাদেশের পক্ষে কোন ব্যাটারের বর্তমানে এটাই সেরা অবস্থান।

শ্রীলঙ্কা সিরিজে ১টি সেঞ্চুরিতে ১৬৩ রান করেছেন শান্ত। দশ ধাপ এগিয়ে ৩৯তমস্থানে উঠেছেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে লংকানদের বিপক্ষে ১২১ রান করে র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭৬তমস্থানে আছেন হৃদয়।

৮২৪ রেটিং নিয়ে ব্যাটিং তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছেন সাকিব।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

বাংলাদেশের সেরা বোলার এখন শরিফুল

আপডেট সময় ০৮:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪