ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সভা

সভাপতির বক্তব্য রাখেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আজিজুর রহমান ডল। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

কক্সবাজারের একটি রিসোর্ট সেন্টারে মাদকের অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের সিনিয়র সাংবাদিক নাজমুল সাঈদ ও সিনিয়র চিত্রগ্রাহক কাজী মোহাম্মদ ইসমাইলকে নির্যাতনের ঘটনাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুম, হামলা ও মামলার ঘটনার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সভা করেছে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক।

১৬ মার্চ সকালে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের যৌথ আয়োজনে পৌর শহরের শহীদ হারুন সড়কে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব জামালপুরের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আজিজুর রহমান ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি সাঈদ পারভেজ তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, প্রেসক্লাব জামালপুরের সদস্য আব্দুল আজিজ, আরিফুজ্জামান আকন্দ, খাদেমুল হক বাবুল প্রমুখ।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব জামালপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ময়না আকন্দ, সুমন মাহমুদ, সাকিব আল হাসান নাহিদ প্রমুখ।

এ সময় বক্তারা কক্সবাজারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের সিনিয়র সাংবাদিক নাজমুল সাঈদ ও সিনিয়র চিত্রগ্রাহক কাজী মোহাম্মদ ইসমাইলকে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়া শেরপুর জেলার নকলা উপজেলার সাংবাদিক রানাকে ভ্রাম্যমাণ আদালতের ছয় মাসের জেল ও লালমনিরহাট জেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের আটক রাখার ঘটনাসহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুম, হামলা-মামলার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

প্রতিবাদ সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সভা

আপডেট সময় ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪