ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

আ’লীগ নেতা বাবুর জামিন মঞ্জুর

কারাগারের ফটক থেকে আসাদুজ্জামান আকন্দ বাবুকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ। ছবি: মো. আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতার একটি মামলায় আটক বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুর জামিন মঞ্জুর করা হয়েছে।

৩ মার্চ দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুন হাসান খান জামিন দেন বাবুকে।

পরে জামালপুর কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে আসাদুজ্জামান আকন্দ বাবুকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের নির্বাচন সমন্বয়কারী ও জেসিসিআই’র সহ-সভাপতি ইকরামুল হক নবীন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, শহর যুবলীগের সাংগঠনিক হাবিবুল্লাহ হাবু, সাবেক ছাত্রলীগ নেতা আশা সওদাগর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, জেলা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরে আলম সিমান্ত ও ওয়ার্ড আ’লীগ নেতা ছাইদুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতার একটি মামলায় আসাদুজ্জামান আকন্দ বাবুকে আসামি করা হয়। পরে ১৫ ফেব্রুয়ারি ওই মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠান।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

আ’লীগ নেতা বাবুর জামিন মঞ্জুর

আপডেট সময় ০৮:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪