ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : জামালপুরে ঠাকুরগাঁওকে হারালো ফরিদপুর

ঠাকুরগাঁও বনাম ফরিদপুর জেলা দলের খেলা। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ৩ মার্চ থেকে শুরু হয়েছে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ফরিদপুর জেলা দল ৫০ রানে হারিয়েছে ঠাকুরগাঁও জেলা দলকে।

বিসিবি’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এতে অংশ নিচ্ছে ফরিদপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বান্দরবান জেলা ক্রিকেট দল।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঠাকুরগাঁও জেলা ক্রিকেট দলের অধিনায়ক ইমরান হোসেইন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে মো. সুমনের ফরিদপুর জেলা দল। তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান করেন। (আশরাফুল আলম আসিফ ৮৬, যোবায়ের হোসেন ৪১, উত্তম সরকার ২৪, ইমরান হোসেইন ২০, রনি ১৫, শাহারিয়ার হোসেইন ১২, রিয়াজুল ১০, রাকিব হোসেইন ৩/২৫, মাসুম ২/৫০, সোহাগ ১/১১, লায়ন ইসলাম ১/৩৭, শিবলি ১/৩১, বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ১৩)

দ্বিতীয় ইনিংসে ২২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ঠাকুরগাঁও জেলা দল। তারা ৪৫.৩ ওভারে ১৭৫ রানেই গুটিয়ে যায়।ফলে ফরিদপুর ৫০ রানে ম্যাচ জিতে যায়। ( মিনহাজুল মেঘ ৫৮, সোহাগ আলী ৫৬, তন্ময় ঘোষ ১৮, রাহানূর রহমান ১০, রিয়াজুল ৪/৩০, আশরাফুল আলম আসিফ ৩/৩১, নাজমুল ২/১৭, ইমন ১/৪৩, বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ৯)

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন আশরাফুল আলম আসিফ।ছবি: বাংলারচিঠিডটকম

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী ফরিদপুর জেলা দলের অলরাউন্ডার আশরাফুল আলম আসিফ। ম্যাচে আম্পায়ের দায়িত্ব পালন করেন সোহেল ও নাজমুল হাসান।

ম্যাচসেরা আশরাফুল আলম আসিফের হাতে ক্রেস্ট তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা। এসময় জামালপুর জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য রিপন দাম ও মীর মো. কাইয়ুম।

বিসিবি’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে অংশ নিচ্ছে ফরিদপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বান্দরবান জেলা ক্রিকেট দল। ৪ মার্চের ম্যাচ বান্দরবান বনাম দিনাজপুর জেলা দল।

আরও পড়তে পারেন : জামালপুরে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : জামালপুরে ঠাকুরগাঁওকে হারালো ফরিদপুর

আপডেট সময় ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪