ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জামালপুর ডিএসএ সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ৩ মার্চ থেকে শুরু হয়েছে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। বিসিবি’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এতে অংশ নিচ্ছে ফরিদপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বান্দরবান জেলা ক্রিকেট দল।

৩ মার্চ সকাল পৌনে ৯টায় ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন।

ফরিদপুর জেলা ক্রিকেট দল। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় তিনি বলেন, ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের আন্তরিক পরিচিতি এবং বন্ধন তৈরি হবে। পরবর্তীতে হয়তো এই বন্ধনটা আরও সুদৃঢ় হবে। এতে করে ক্রিকেটাররা আরও দক্ষতা উন্নয়ন ও ভালো ক্রিকেটার হয়ে জাতীয় দলে জায়গা করে নিয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারবে। জামালপুর জেলায় এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করায় জামালপুর ডিএসএ’র পক্ষ থেকে বিসিবি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ঠাকুরগাঁও জেলা ক্রিকেট দল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ক্রিকেট দলের ম্যানেজার মো. আমিনুর রহমান ও ঠাকুরগাঁও জেলা ক্রিকেট দলের ম্যানেজার মো. মনোয়ার হোসেন।

উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছে ফরিদপুর ও ঠাকুরগাঁও জেলা ক্রিকেট দল। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে ফরিদপুর জেলা ক্রিকেট দল।

আপলোডকারীর তথ্য

আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

জামালপুরে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু

আপডেট সময় ১১:৫৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪