ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি প্রচারণায় গণভোটের গাড়ি সুপার ক্যারাভান জামালপুরে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন : প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন  সাংবাদিকদের সাথে বৈঠক করলেন জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা জামালপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলার অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

সড়ক সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর পৌর শহরের রামনগর পশ্চিমপাড়া এলাকার সড়ক সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

২ মার্চ সকালে এলাকাবাসীর আয়োজনে পৌর শহরের রামনগর পশ্চিমপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন-জামালপুর জেলা শাখার সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, রামনগর নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান আনসারী, সদস্য হালিম চৌধুরী, মুসলিম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পৌর ট্যাক্স ও ভূমি উন্নয়ন করসহ প্রথম শ্রেণির পৌরসভার সকল কিছু দিয়ে বসবাস করি। অথচ আমরা পৌরসভার আধুনিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি। এখানে ২ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এছাড়া রামনগর পশ্চিমপাড়ায় ড্রেন ও বিদ্যুৎ সুবিধা নেই। কোন প্রাথমিক বিদ্যালয় নেই। এ সকল সমস্যা থেকে উত্তরণের জন্য সাতরাস্তা মোড় থেকে ঝিনাই নদীর পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি পাকা করাসহ ড্রেন, বিদ্যুৎ ও ফ্লাড শেল্টারের দাবি জানান বক্তারা।

এ সময় প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে এলাকার ভুক্তভোগী মানুষ ওই সড়কে বিক্ষোভ মিছিল করেন।

প্রসঙ্গত, রামনগর পশ্চিমপাড়া মহল্লাটি জামালপুর প্রথম শ্রেণির পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এ মহল্লার একমাত্র যোগাযোগের মাধ্যম শত বছর আগের একটি কাঁচা সড়ক। বর্ষা মৌসুমে এই কাঁচা সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ জরুরি রোগীদেরকে ৬ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। যোগাযোগ ব্যবস্থার কারণে প্রথম শ্রেণির পৌরসভার একটি মহল্লা হয়েও স্বাস্থ্য অসচেতনতা চরাঞ্চলের চেয়েও প্রকট। এ সড়ক দিয়ে প্রতিদিন রামনগর পশ্চিমপাড়ার লোকজনসহ মেলান্দহ উপজেলার পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি প্রচারণায় গণভোটের গাড়ি সুপার ক্যারাভান জামালপুরে

জামালপুরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪