ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে তিনটি বেসরকারি হাসপাতালে জরিমানা, ওটি ল্যাব সিলগালা

জামালপুর শহরের স্টেশন বাজার এলাকায় ইউনাইটেড হাসপাতালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা শহরের তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৯ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নিয়ম না মেনে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনাকারীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ২৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জামালপুর শহরের বিভিন্ন স্থানে যৌথভাবে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় শহরের দেওয়ানপাড়া এলাকায় জামালপুর অ্যাপোলো হাসপাতালের অপারেশন থিয়েটারে অনিয়মের অভিযোগে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম শহরের বানাকুড়া এলাকায় এবং স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনাইটেড জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালাসহ ৪০ হাজার টাকা জরিমানা এবং মা নার্সিং হোম ও ক্লিনিকে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার সিলগালাসহ প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে এ অভিযানে আরও অংশ নেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রাফিয়া বিনতে রউফ ও র‌্যাব জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুলফিকার আলী।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে তিনটি বেসরকারি হাসপাতালে জরিমানা, ওটি ল্যাব সিলগালা

আপডেট সময় ০৮:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪