ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

প্রধান অতিথির বক্তব্য রাখেন  মো. আবুল কালাম আজাদ এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের শরিফপুরের শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি সকালে শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি-শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি। শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা ও সদস্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এর আগে জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা-শরিফপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন লেবু সরকারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আবুল হাসেমের সঞ্চালনায় বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সদরের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪