ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

সানন্দবাড়ী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

সানন্দবাড়ী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সানন্দবাড়ী বাজার এলাকায় ছাত্রলীগের পদত্যাগ করা ও সাবেক নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে বিক্ষেভ মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অসাংগঠনিক, বিতর্কিত ও পকেট কমিটি বাতিল চেয়ে বক্তব্য রাখেন পদত্যাগ করা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহাদী হাসান, সাবেক ছাত্রলীগ নেতা রুমান হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান শিশির, চর আমখাওয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফকির সাদ্দাম হোসেন প্রমুখ।

বিক্ষোভকারীরা অবিলম্বে ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসার নেতৃত্বে গঠিত কমিটি বাতিলের দাবি জানান। তা না হলে কাফনের কাপড় পরে আন্দোলনের হুমকি দেন তারা।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সানন্দবাড়ী সাংগঠনিক উপজেলা শাখা ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি গঠনের পর দিন কমিটির ৫৫ জন ছাত্রলীগ নেতা পদত্যাগ করে এই কমিটি বাতিলের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সানন্দবাড়ী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪