ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু সুবোলো বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার আগ্রহ ব্যক্ত করেছেন। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ হলেও পর্যায়ক্রমে তা বাড়বে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে ৫ ফেব্রুয়ারি সচিবালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়। খবর বাসসের।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ভ্রাতৃপ্রতিম এই দেশ বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করার অনেক ক্ষেত্র রয়েছে। অভিজ্ঞতা বা সম্পদ বিনিময় করে উভয় দেশ আরো লাভবান হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশে ব্যাপক উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। বিনিয়োগে ইন্দোনেশিয়ার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আগ্রহকে স্বাগত জানানো হবে।

এ সময় প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার আগ্রহ ব্যক্ত করেছেন। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ হলেও পর্যায়ক্রমে তা বাড়বে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়া

আপডেট সময় ০১:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪