ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনা মানায় খাদ্য ঘাটতি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সবাই পতিত জমিতে শাক-সবজি চাষ করছেন। এজন্য ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-ফিলিস্তিনির যুদ্ধে কঠিন সময়েও দেশে খাদ্য ঘাটতি নেই। ৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নগর কৃষিমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবসময় বলে আসছেন এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখবেন না। সব জায়গায় সবজি উৎপাদন করুন। আমরা কিন্তু এর ফল পেয়েছি। প্রধানমন্ত্রীর এ নির্দেশনায় সবাই মনোযোগ দিয়েছেন। কৃষিতে কীভাবে বাম্পার ফলন করতে হবে, কোনো জায়গা যেন অনাবাদি না থাকে। সেজন্য আমাদের খাদ্য ঘাটতি নেই। খাদ্য ঘাটতি যদি থাকত, তাহলে আমরা কী অবস্থায় পড়তাম, তা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার গিন্নিও ছাদ বাগান করে। সে মাঝেমধ্যে সুন্দর আম আমাকে উপহার দেয়, আসলে খুব মিষ্টি হয়। কিছুদিন আগে দেখি গাছগুলো মরে গেছে। আমি তাকে নতুন করে গাছ লাগাতে বললাম। আমি যেখানেই যাই এটা খেয়াল রাখি; কোনো জায়গা যেন অনাবাদি না থাকে, অন্তত সবজির চাষ যেন হয়।

মন্ত্রী আরও বলেন, একজন বললেন ছাদে মাছ পালন করছেন। ছাদে যদি সুইমিংপুল থাকতে পারে, তাহলে মাছের খামার হবে না কেন। আমাদের জমি কমতে থাকলেও, উৎসাহ কিন্তু কমেনি। কীভাবে স্বাবলম্বী হব, কীভাবে আরও এগিয়ে যাব সেটাই আমাদের চিন্তা। সেজন্যই আমরা এগিয়ে যাচ্ছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনা মানায় খাদ্য ঘাটতি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪