ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার স্মরণসভা অনুষ্ঠিত

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর সদর উপজেলার নারায়ণপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।

ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মৃতি পরিষদ আয়োজিত এই স্মরণসভায় সংগঠনের সভাপতি অধ্যাপক মাসুম আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর ফকিরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতির জন্য যে আন্দোলন শুরু হয়, জামালপুরেও সেই আন্দোলন দানা বাঁধে। ১৯৫১ সালে গঠিত জামালপুর মহুকুমা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন সুজায়াত আলী মিঞা। তিনি জামালপুরের প্রথম শহীদ মিনার নির্মাণে প্রধান ভূমিকা রাখেন। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হিসেবে শিক্ষার মান উন্নয়নেও তাঁর ব্যাপক অবদান রয়েছে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান ও অসহায়, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪