
জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য নূর মোহাম্মদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও আয়কর বিভাগে কর্মরত আশরাফুল ইসলাম বিকট।
শুভেচ্ছা বিনিময়কালে আশরাফুল ইসলাম বিকট বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত এমপি নূর মোহাম্মদকে অভিনন্দন জানান।
২ ফেব্রুয়ারি সকাল ১০টায় নবনির্বাচিত এমপি নূর মোহাম্মদের বাসভবনে শুভেচ্ছা বিনিময় শেষে স্থানীয় এলাকার উন্নয়ন বিষয়ে আলাপচারিতা করেন আশরাফুল ইসলাম বিকট।
এসময় নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মনিরুজ্জামান লিমন উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 



















