ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রসহ দুই প্রতারক গ্রেপ্তার

জামালপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই প্রতারক। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ১ ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার শেখেরভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ২ ফেব্রুয়ারি তাদেরকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পূর্ব বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ (৪৮)। তিনি একই ইউনিয়নের রুদ্র বয়ড়া এলাকার আব্দুস সামাদের ছেলে। গ্রেপ্তার অপরজন হলেন জেলার ইসলামপুরের কান্দারচর ফকিরবাড়ী এলাকার মো. ছাবেদ আলীর ছেলে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিনার (৩৬)।

জামালপুরের ডিবির ওসি কাজী শাহনেওয়াজ বাংলারচিঠিডটকমকে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আগের দিন ১ ফেব্রুয়ারি একদল প্রতারকচক্র বিভিন্ন জায়গায় প্রতারণার ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি বিকেলে শেখেরভিটা এলাকায় অভিযান চালিয়ে সহকারী শিক্ষকসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তিনটি প্রবেশপত্র, চারটি মোবাইল ফোন সেট, ডাচবাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড ও বিভিন্ন প্রার্থীদের থেকে নেওয়া নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানার প্রতারণার মামলা দায়ের করে ২ ফেব্রুয়ারি সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, ময়মনসিংহ বিভাগের আওতায় ২ ফেব্রুয়ারি সকালে জামালপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার ৩৭টি কেন্দ্রে ২২ হাজার ৫০১ জন পুরুষ ও নারী পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রসহ দুই প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪