ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মেলান্দহে বিষপানে যুবকের আত্মহত্যা

শ্রাবণ

শ্রাবণ

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে বিষপান করে শ্রাবণ (২০) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। ২৮ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত শ্রাবণ উপজেলার শ্যামপুর এলাকার আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পছন্দ মত মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় পরিবারের লোকজনের ওপর অভিমান করে গত ২৭ জানুয়ারি টয়লেটে গিয়ে বিষ পান করে শ্রাবণ। পরিবারের লোকজন বুঝতে পেরে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. সাব্বির আহমেদ জানান, চিকিৎসা চলাকালে শ্রাবণ কিছুটা সুস্থ হয়ে একাই হাঁটাচলা করতে পেরেছিল। রাতে সে কাউকে না জানিয়ে টয়লেটে গিয়ে পানি পান করেছিল। বিষ খাওয়া রোগীদের ৭২ ঘণ্টা আমরা পানি পান না করার পরামর্শ দেই। পানি পানের পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই শ্রাবণের অবস্থার অবনতি ঘটে। পরে তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহম্মদ জানান, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছেলেটি মারা গেছে। পরিবারের উপর অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে বলে জেনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেলান্দহে বিষপানে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৭:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪