ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিপন গ্রেপ্তার

আব্দুল্লাহ আল সাফি লিপন

আব্দুল্লাহ আল সাফি লিপন

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত বিএনপি নেতা আব্দুল্লাহ আল সাফি লিপন (৪৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

২৫ জানুয়ারি রাত ১১টার দিকে পৌর এলাকার পাখিমারা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিপন বকশীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাখিমারা গ্রামের মৃত খলিল মাস্টারের ছেলে।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, বিএনপি নেতা আব্দুল্লাহ আল সাফি লিপনের নামে ২০১৭ সালে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

তিনি দীর্ঘদিন ওই মামলায় আদালতে হাজিরা না দিলে বিজ্ঞ আদালত আব্দুল্লাহ আল সাফি লিপনের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, ২৬ জানুয়ারি দুপুরে গ্রেপ্তারকৃত লিপনকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিপন গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪