ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

ইসলামপুরে গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়া দৌড়ের ফাইনাল অনুষ্ঠিত

ইসলামপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর এলাকাবাসীর আয়োজনে বাহাদুর মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রতিযোগিতায় ৫০টি ঘোড়া কয়েকটি গ্রুপ দাপট দৌড়, কমদ দৌড়ে সওয়াররা অংশ নেয়।

তিনটি দাপট দৌড়ে শাহাজল মিয়া, সাজিমারা গ্রামের হাফেজ আলী ও ছেকান্দর বিজয়ী হন। কমদ দৌড়ে খয়েদির চর গ্রামের মন্টু মিয়া, মাইছেনি চর গ্রামের আনোয়ার হোসেন, দাবার চরের ভলু সওদাগর, কলকি হারা গ্রামের নামাজি শেখ, সাদা মিয়া ও খলিলুর রহমান বিজয়ী হন।

বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি মজিবর রহমান শাহজাহান, আব্দুর রাজ্জাক লাল মিয়া, শাহাদত হোসেন স্বাধীন, যুগ্ম-সম্পাদক জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, যুবলীগ সাধারণ সম্পাদক মোহন মিয়া, কাউন্সিলর জুলহাস মিয়া, যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথিসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন শুভ মিয়া।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটি হাজারো দর্শক উপভোগ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

ইসলামপুরে গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়া দৌড়ের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ০১:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪