ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে সরকারি কর্মকর্তাদের সাথে প্রজনন স্বাস্থ্য পুষ্টি বিষয়ক পরামর্শ সভা

পরামর্শ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে জামালপুর এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, আগামীদিনের জন্য কর্মপরিকল্পনা তৈরিসহ প্রজনন স্বাস্থ্যসেবা ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার।

২৫ জানুয়ারি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। পরামর্শ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হামিদা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের উপসহকারী প্রকৌশলী মাজেদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, নগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান মিয়া, বেলাল হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন জামালপুর এরিয়া প্রোগ্রাম এপির কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সাব্বির হোসেন রিয়াদ। সভায় সরকারি কর্মকর্তা, সিএইচসিপি, নগর উন্নয়ন কমিটির সদস্যরা অংশ নেন।

প্রজনন স্বাস্থ্য পুষ্টি বিষয়ক পরামর্শ সভা।ছবি: বাংলারচিঠিডটকম

সভার শুরুতেই এপির কার্যক্রম বর্ণনাসহ পরামর্শ সভার লক্ষ্য, উদ্দেশ্য উপস্থাপন করা হয়। পরে তিনটি দলে ভাগ করে শিক্ষা, স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস, জীবিকায়ন, কৃষি, শিশু সুরক্ষা, পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

উত্তম কুমার সরকার বলেন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মতো প্রতিটি এনজিও তৎপর হলে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে সরকারি কর্মকর্তাদের সাথে প্রজনন স্বাস্থ্য পুষ্টি বিষয়ক পরামর্শ সভা

আপডেট সময় ১০:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪