ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষিত বর্ষসেরা নারী ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার।

২০২৩ সালে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেন নাহিদা। গত নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিলো নাহিদার। ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। যার সুবাদে নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কার জিতেছিলেন নাহিদা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে ৫ বলে ৭ রান দিয়ে ২ উইকেট শিকার করে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন নাহিদা। ঐ জয়ে সিরিজে সমতা পায় বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ দেন নাহিদা। পাকিস্তান সিরিজের আগে ভারতের বিপক্ষেও দারুন ছন্দে ছিলেন তিনি। ১৫ গড়ে ৬ উইকেট নিয়েছিলেন নাহিদা।

ইারী বিভাগে বর্ষসেরা ওয়ানডে দলে সবচেয়ে বেশি পাঁচজন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়ার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ দু’জন নিউজিল্যান্ডের এবং একজন করে বাংলাদেশ, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটার আছেন। দলে সুযোগ পাননি ভারতের কোন খেলোয়াড়ের। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রীলংকার চামারি আতাপাত্তু।

আইসিসি বর্ষসেরা নারী ওয়ানডে দল : চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, অ্যামেলি কের, বেথ মুনি, ন্যাট-শিভার ব্রান্ট, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লির্ক, লি তাহুহু ও নাহিদা আক্তার।

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

আপডেট সময় ১০:২১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪