ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

ধর্মমন্ত্রী ফরিদুল হকের আগমনে ইসলামপুরে সাজ সাজ রব

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানকে শুভেচ্ছা ও অভিনন্দন সংবলিত তোরণে সেজেছে ইসলামপুর। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর-২ (ইসলামপুর) আসনে প্রতিমন্ত্রী থেকে পুনরায় মন্ত্রী পাওয়ায় আনন্দে ভাসছে ইসলামপুরবাসী। বাংলাদেশ সরকারের নব নিযুক্ত ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম আগমন উপলক্ষে নিজ এলাকা জামালপুরের ইসলামপুর উপজেলায় সাজ সাজ রব।

তাঁর আগমনকে কেন্দ্র করে গণসংবর্ধনা দিতে ইতিমধ্যে উপজেলা শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রীর প্রবেশ সড়কসহ শহর ও গ্রামের সড়কগুলোতে রাজনৈতিক সংগঠন, ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন সাজ সজ্জায় বিশেষ গেট ও তোরণ নির্মাণ করা হয়েছে। প্রবেশ পথটি সেজেছে বর্ণিল সাজে।

সংবর্ধনা অনুষ্ঠানকে আরও আর্কষণীয় করে তুলছে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সুদৃশ্য ব্যানার, দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন সংবলিত রঙ বেরঙরের বোর্ড। ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ।

উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম বলেন, চারবারের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল একজন সফল ধর্ম প্রতিমন্ত্রী এবং দলের সফল সভাপতি। তিনি এ অঞ্চলের মানুষের প্রাণের নেতা। তার উন্নয়নে ইসলামপুরবাসী স্বাধীনতার স্বাদ পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে প্রতিমন্ত্রী থেকে পুনরায় ধর্মমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় এ অঞ্চলের মানুষ আনন্দিত।

তিনি জানান, ২৩ জানুয়ারি সড়ক পথে ইসলামপুরে আগমন করবেন মন্ত্রী। ওইদিন জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে ইসলামপুরের উদ্দেশে যাত্রা করবেন। দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা দেওয়া হবে তাকে। অনুষ্ঠানে জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদসহ জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।

ব্যাপক লোকের সমাগমকে কেন্দ্র করে সুষ্ঠু ও সুন্দর রাখতে সকলের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

ধর্মমন্ত্রী ফরিদুল হকের আগমনে ইসলামপুরে সাজ সাজ রব

আপডেট সময় ১০:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪