ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

১৩ জানুয়ারিও দিনের বেলায় ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আবহাওয়া অফিস জানিয়েছে, ১২ জানুয়ারি সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে, দেশের কোথাও কোথাও দিনে ঠাণ্ডাভাব বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে।

১২ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ও নিকলীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ১১ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে আজ মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

১২ জানুয়ারি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় ১২ জানুয়ারি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

ঢাকায় ১২ জানুয়ারি সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং ১৩ জানুয়ারি সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

১৩ জানুয়ারির পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার কারণে, দেশের কোথাও কোথাও দিনেও ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩ জানুয়ারিও দিনের বেলায় ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে

আপডেট সময় ০৭:০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪