ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

শপথ নিলেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। ১০ জানুয়ারি বেলা সোয়া ১২টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন সংসদ সদস্যরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সাংসদদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

১০ জানুয়ারি সকাল সোয়া ১০টায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। বেলা সোয়া ১১টার দিকে শপথ নেন স্বতন্ত্র হিসেবে বিজয়ী সংসদ সদস্যরা।

সকাল ১০টা ১০ মিনিটে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সকাল নয়টার দিকে সংসদ ভবনে একে একে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন নবনির্বাচিত এমপিরা। সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

এর আগে, ৯ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শপথ নিলেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা

আপডেট সময় ০১:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪