ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুল খারিজ

বাংলারচিঠিডটকম ডেস্ক :

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন প্রশ্নে দেওয়া রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ১০ জানুয়ারি এ রায় দেন।

এই মামলায় মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না-তা জানতে চেয়ে গত ৭ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছিল।

আজ রায়ের পর মির্জা ফখরুলের আইনজীবী সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, রুল ডিসচার্জ (খারিজ) করে দিয়েছেন হাইকোর্ট।

মামলায় গত ২২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপর জামিন চেয়ে গত ৫ ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনের শুনানি নিয়ে ৭ ডিসেম্বর হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। এ সময় মির্জা ফখরুলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী কায়সার কামাল উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল বি এম আবদুর রাফেল।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি রুজু করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। গত ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুল খারিজ

আপডেট সময় ০১:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪