ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

মেলান্দহে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, আলোচনা সভা

মেলান্দহে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৪ জানুয়ারি দুপুরে উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করে।

শোভাযাত্রাটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়। মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সদ্যস্যরা অংশগ্রহণ করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো. জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক তারেক রহমান এলিট প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোকসেদুল মোমিন বাবু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

মেলান্দহে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, আলোচনা সভা

আপডেট সময় ০৯:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪