ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু হতে হবে : সিইসি

বাংলারচিঠিডটকম ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যেকোনো মূল্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। এ লক্ষ্যে কমিশন কাজ করছে।

তিনি ৩০ ডিসেম্বর বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

এসময় নির্বাচন নিয়ে অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে সিইসি বলেন,আসন্ন নির্বাচনকে কেউ প্রতিহত করতে পারবে না। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ দেখছেন না উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। চাহিদা অনুযায়ী আমরা সরকারের কাছ থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব।’

তিনি বলেন, নির্বাচনি মাঠে সকল প্রার্থী যাতে সমান সুযোগ পায় সে জন্য নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনি কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউজে জেলার ৬ আসনের প্রার্থীদের সাথে তিনি মতবিনিময় করেন।

সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু হতে হবে : সিইসি

আপডেট সময় ১১:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩