ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

দেওয়ানগঞ্জে ডিবি-২ কার্যালয় ফটকে মাদক কারবারি জীবন মিয়া। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২ ইসলামপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ জীবন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ২৫ ডিসেম্বর দুপুরে উপজেলার মোজা আটা গ্রামের নজরুলের ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই উপজেলার তেঘরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, জীবন মিয়া দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ২৫ ডিসেম্বর দুপুরে ইয়াবা পাচার করার সময় গোপন সংবাদ পায় ডিবি-২। সংবাদ পেয়ে ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার নেতৃত্বে ইসলামপুরের মোজাআটা গ্রামের নজরুলের ইটভাটা এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। সেখান থেকে ১০২টি ইয়াবাসহ জীবন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দেওয়ানগঞ্জে ডিবি-২ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি-২ এর ওসি সোহেল রানা বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযানে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০১:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩