ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে চার যুবক আটক

আটক চার বখাটে যুবক। ছবি: বাংলারচিঠিডটকম

আটক চার বখাটে যুবক। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে ৪ বখাটে যুবককে আটক করেছে পুলিশ। ২৩ ডিসেম্বর উপজেলার সাতপোয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন সোহাগ মিয়া, রুকুনুল ইসলাম, সাহেদুল ইসলাম ও সৌরভ হোসেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, প্রবাসীর এক স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে ২৩ ডিসেম্বর সন্ধ্যায় এক লাখ টাকা চাঁদা দাবি করে ওই বখাটেরা। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। এ ঘটনায় ভুক্তভোগী নারী সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, নারীর গোসলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় চার যুবককে আটক করা হয়। ২৪ ডিসেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে চার যুবক আটক

আপডেট সময় ০৯:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩