ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলা একাডেমি প্রকাশিত আহমদ আজিজের বই : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা

আহমদ আজিজ

আহমদ আজিজ

শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান ::

আহমদ আজিজ (১৯৫৯-২০২০) একজন উঁচুমানের কবি। তিনি মার্জিত রুচির সংস্কৃতিমান ব্যক্তি। তাঁর প্রকৃত নাম আহমদ আজিজ। বন্ধু মহলে রাজু নামে পরিচিত ছিলেন। কবিতা, সাহিত্য পত্রিকা প্রকাশ, নিজ জন্মভূমির ইতিহাস ও ঐতিহ্য প্রভৃতি বিষয় তাঁর আগ্রহ ছিল। এসব বিচিত্র বিষয়ে তাঁর লেখা গ্রন্থভুক্ত হয়েছে। তবে তিনি কবি হিসেবে খ্যাতিমান। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা : জামালপুর’ (২০১৩) একটি উল্লেখযোগ্য বই। এই গ্রন্থের সমন্বয়ের ভূমিকা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি।

এ গ্রন্থটি পাঠক মহলে বহুল পঠিত হয়। এই গ্রন্থে জামালপুর জেলার ওপর সংস্কৃতির নানার বিষয় ও ইতিহাস উঠে এসেছে। এ জেলার পরিচিতি নামকরণ প্রতিষ্ঠাকাল, ভৌগোলিক অবস্থান, বনভূমি ও গাছপালা সংক্ষিপ্ত ইতিহাস, জনবসতির পরিচয়, নদ-নদী ও খাল বিল, শিক্ষা, ব্যবসায়-বাণিজ্য, সংস্কৃতি স্থাপনা, রাজনৈতিক ঐতিহ্য ও ব্যক্তি, শিল্পী, গায়ক, কবিয়াল, লোকসাহিত্যের গল্প কাহিনি, কিস্সা, কিংবদন্তি লোকপুরাণ, লোকশিল্প, লোকসংগীত, লোকখাদ্য, লোকযন্ত্র, লোকস্থাপত্য, বিভিন্ন ধরনের গান, লোকউৎসব, লোকনাট্য, লোকক্রীড়া, লোকমেলা, ধাঁধাঁ, প্রবাদ-প্রবচন, লোকছাড়া, ভাট কবিতা, লোকবিশ্বাস, লোকসংস্কার, লোকপ্রযুক্তিসহ সংস্কৃতির অঙ্গনের বিপুল তথ্য তুলে ধরা হয়েছে।

কবি আহমদ আজিজের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। জামালপুরের আমলাপাড়ায় তাঁর বাসায় গিয়েছি। এই আদর্শবাদী ও ন্যায়নিষ্ঠ মানুষটি ব্যক্তিগত মহলে ছিলেন একেবারেই সহজ-সরল।

বাংলা ভাষা ও সাহিত্যের গবেষিত মনন ও সংস্কৃতি চিন্তার জন্য কবি আহমদ আজিজের কাজগুলো সাহিত্যমহলে স্বীকৃত ও গ্রহণীয় হবে দীর্ঘদিন। তাঁর কাজের পরিমাণ অল্প হলেও গুণগতমানের বিবেচনায় তা অসাধারণ ও চিরন্তনতার দাবি রাখে। কবি আহমদ আজিজ তাঁর কর্মের মধ্যে বেঁচে থাকবেন বহুদিন।

লেখক : উৎপাদন অফিসার, বাংলা একাডেমি, ঢাকা

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা একাডেমি প্রকাশিত আহমদ আজিজের বই : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা

আপডেট সময় ০৯:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩