ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ভারতের দক্ষিণাঞ্চলে বন্যায় ১০ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। একই অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বন্যা শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর সেখানে ফের এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। ২০ ডিসেম্বর স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, বন্যার পানিতে তামিলনাড়ু রাজ্যের অনেক রাস্তা ডুবে গেছে। ফলে বিভিন্ন স্থানে শত শত লোক আটকা পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিমানবাহিনী আটকে পড়া মানুষের জন্য ১০ টন খাদ্য সামগ্রী জরুরিভাবে সরবরাহ করেছে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ভিডিও ফুটেজে আশপাশের পুরো এলাকা পানির নিচে ও উদ্ধারকর্মীদের নৌকা ব্যবহার করতে দেখা যাচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের খবরে বলা হয়ছে, তামিলনাড়ুর মুখ্য সচিব শিব দাস মীনা বলেছেন, এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১২ হাজার ৬০০ মানুষ বাধ্য হয়ে নিরাপদ স্থানে চলে গেছে।

সামাজিক গণমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাজ্যের গভর্নর বলেছেন, থুথুকুড়ি ও তিরুয়েলভেলিসহ আরও অনেক জেলার পরিস্থিতি ‘ভয়াবহ’ রূপ নিয়েছে।

তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্ত্যালিন বলেন, সেখানে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাতের কারণে মানুষের চলাচলের ও জীবনজীবিকার ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড় মিচাংয়ের আঘাতে কমপক্ষে আটজন নিহত হওয়ার ঠিক দুই সপ্তাহ পর এ ভারী বৃষ্টিপাত হয়। ঝড়টি গত ৬ ডিসেম্বর তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ রাজ্যে আঘাত হেনেছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ভারতের দক্ষিণাঞ্চলে বন্যায় ১০ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩