ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

জামালপুর এপির মাধ্যমে আড়াই হাজার শীতার্ত পরিবার পেলো কম্বল

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে এরিয়া প্রোগ্রাম (এপি) এর আওতায় আড়াই হাজার দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও বালতি বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন।

২০ ডিসেম্বর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ও জামালপুর উন্নয়ন সংঘের বাস্তবায়নে শহরের পাথালিয়া হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল ও বালতি বিতরণ করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস এর উদ্বোধন করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।ছবি: বাংলারচিঠিডটকম

কম্বল বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ড ভিশনের জামালপুর (এসিও) সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, কনসালটেন্ট প্রত্যয়, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, হযরত শাহজামাল (রহ.) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ।

কম্বল বিতরণ অনুষ্ঠান।ছবি: বাংলারচিঠিডটকম

এসময় জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর এবং পৌরসভার ৪টি ওয়ার্ডের ২ হাজার ৫৪০ জন হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল ও বালতি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি সমাজের বিত্তবান ও অন্যান্য সংস্থার প্রতি প্রকৃত শীতার্ত মানুষদের চিহ্নিত করে শীতবস্ত্র বিতরণে আহ্বান জানান।

কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জামালপুর এপির মাধ্যমে আড়াই হাজার শীতার্ত পরিবার পেলো কম্বল

আপডেট সময় ০৪:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩