ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ডা. হাফিজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নিহত ডা. হাফিজের বাবা, মায়ের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নান্দিনা স্বাস্থ্য উপকেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ৪০তম বিসিএস (স্বাস্থ্য) সড়ক দুর্ঘটনায় নিহত ডা. হাফিজুর রহমানের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার ৫ লাখ টাকার চেক নিহত ডাক্তার হাফিজের বাবা ও মায়ের হাতে হস্তান্তর করেন।

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, ডা. হাফিজের বাবা দুলাল ফকির ও মা হাজেরা বেগমসহ স্বাস্থ্যবিভাগের কর্মীবৃন্দ।

বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে গত ৮ অক্টোবর জামালপুর পৌর এলাকার ছনকান্দায় ট্রাক চাপায় নিহত হন দরিদ্র পরিবারের মেধাবী সন্তান মানবিক চিকিৎসক ডা. হাফিজুর রহমান। ঘাতক ট্রাক পরিবারের স্বপ্ন ভেঙ্গে মাত্র ১০ মাসের চাকরি জীবনের অবসান ঘটিয়ে শোকের সাগরে ভাসায় অসহায় বাবা, মা ও স্ত্রী, সন্তানকে।

জানা যায় ঘাতক ট্রাক চালক ও মালিককে কোন প্রক্রিয়ায় আইনের আওতায় আনা হয়নি।

নিহত হাফিজের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, টাক আমার জানের টুকরা কাইড়া নিছে। কোন বিচার পাই নাই। ওগোর শাস্তি না অইলে আমার হাফিজের মতো আরো অনেক বাপ, মায়ের বুক খালি অবো।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ডা. হাফিজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় ১১:১৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩