ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

তেজগাঁও রেল স্টেশনে ট্রেনে আগুনে মা-শিশুসহ নিহত ৪

বাংলারচিঠিডটকম ডেস্ক :

রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে ট্রেনটির তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা একটি বগি থেকে মা-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। নিহত অপর দুই জনের পরিচয় জানা যায়নি।

১৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার জাতীয় বার্তা সংস্থা বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়।

পৌনে সাতটার দিকে আগুন নির্বাপণ করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বগিগুলোয় তল্লাশি চালিয়ে একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শেষ করেছেন। আগুনের খবর প্রথম পাওয়া যায় ভোর ৫টা চার মিনিটে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ

তেজগাঁও রেল স্টেশনে ট্রেনে আগুনে মা-শিশুসহ নিহত ৪

আপডেট সময় ০২:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩