ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ইসলামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বছর ৮ মাস বয়সী মোহাম্মদ আলী নামে এক শিশু নিহত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে উপজেলার কুলকান্দি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটি কুলকান্দি মধ্যপাড়া ছড়াবাতা জামে মসজিদ এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার কুলকান্দি মধ্যপাড়া ছড়াবাতা মসজিদ নির্মাণ কাজের জন্য ট্রাকে করে বালু আনা হচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বালুবোঝাই একটি ট্রাক বালু খালাস করে পেছানোর সময় শিশু মোহাম্মদ আলী ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। শিশুটি সেখানে অন্যান্য ছেলেদের সাথে বসা ছিল। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক সেখান থেকে পালিয়ে গেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বাংলারচিঠিডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে চাপা দেওয়া ট্রাকটি শনাক্ত করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটির পরিবার এখনো থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

আপডেট সময় ০৬:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩