ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর অটোরিকশাচালক হত্যার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি হিরন মিয়া। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর অটোরিকশাচালক আব্দুল কাদের মধু হত্যার মামলার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১১ ডিসেম্বর বিকেলে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

চালক হত্যার আসামি হিরন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর কাউকাটি এলাকার মৃত মোকছেদ আলী মীরের ছেলে।

এর আগে ১০ ডিসেম্বর বিকেলে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাউকাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সরিষাবাড়ী থানার একদল পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসসা মাজালিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মধু মিয়া। মধু মিয়া প্রতিদিনের ন্যায় ২৩ অক্টোবর বিকেলে উপজেলার রুদ্র বয়ড়া একুশে মোড় হইতে ডোয়াইল, কেন্দুয়া ও ধনবাড়ি এলাকায় গাড়ি চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। নিখোঁজের একদিন পর বিকেলে চাপারকোনা পোস্ট অফিস বালুর মাঠ সংলগ্ন ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে। পুলিশ খবর পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাতিজা রাসেল মিয়া ২৬ অক্টোবর অজ্ঞাতনামা আসামি করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে মামলার তদন্ত শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে ১০ ডিসেম্বর এসআই সুলতানা মিয়ার নেতৃত্বে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাউকাটি এলাকায় অভিযান চালায় সরিষাবাড়ী থানার পুলিশের একটি দল।

অভিযানে অটোরিকশাচালক আব্দুল কাদের মধু হত্যার আসামি হিরন মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, উপজেলার ডোয়াইল ইউনিয়নে হাসসা মাজালিয়া এলাকার অটোরিকশাচালক আব্দুল কাদের মধুকে হত্যা করে লাশ নদীতে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হিরন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে। ১১ ডিসেম্বর তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর অটোরিকশাচালক হত্যার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩